22.08.2024 10 lines
শুকনো ফুল
শুকিয়ে যাচ্ছে ফুল, পাচ্ছে না যত্ন। কিভাবে পাবে আমি যে নর, বুঝি না তার যত্ন। তোমার হাতেই মানায় ফুল, তোমার হাতেই সুন্দর। তোমার হাতেই হোক এর যত্ন, কিন্তু কী করার। তোমার যে হাত বাঁধা, তোমার যে হাত কোমল। এই ফুলের কাঁটা ফুটবে তোমার হাতে, এই জন্যই তুমি বিষণ্ণ। আরও জানি চাঁদের কথা, চাঁদ তোমায় অনেক দুর্বল করে। তোমার দুর্বলতাই চাঁদ তার পুণ্যতা লাভ করে। তুমি আমার চাঁদ, তুমি আমার ফুল। সত্যি কি তুমি জানো?